টাঙ্গাইলের কালিহাতীতে অসুস্থ গরু জবাই করার অপরাধে দুই কসাইকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলো- বল্লা মধ্যপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে বকুল হোসেন ওরফে ফাইলা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, ‘বাগুটিয়া বিলবর্নী এলাকায় একটি অসুস্থ গরু জবাই করে করটিয়া বাজারে নেওয়ার সময় দুই জনকে হাতে-নাতে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’








