ফতুল্লায় পরিবেশ দূষণের দায়ে ছয় ডাইং কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়টি ডাইং কারখানা এবং একটি রি রোলিং মিলকে পরিবেশ দূষণের দায়ে ৩ কোটি ১৮ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবশে অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতরের এনফোসর্মেন্ট ইউনিটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবিনা ফেরদৌসি এই জরিমানা করেন।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতর উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, নগরীর ফতুল্লার লামাপাড়া কুতুবপুর এলাকার রুপসী নীট ওয়্যার অ্যান্ড ওভেন ডাইং কারখানায় ইটিপি প্ল্যান্ট থাকার পরও বর্জ্য মিশ্রিত পানি শোধন না করে সরাসরি ডিএনডির খালে ফেলা হচ্ছিল। পরিবেশ ছাড়পত্র নবায়ন করেনি ও মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা জমিরামা করা হয়। জরিমানা অনাদায়ে রুপসী নীট ওয়্যারের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিকুল ইসলামকে আটক করা হয়। ফতুল্লার শিয়াচর এলাকার ফজর আলী ডাইং অ্যান্ড প্রিন্টিং ও ফিনিশিং কারাখানায়  কয়েক দফা সময় নিয়েও ইটিপি প্ল্যান্ট স্থাপন না করা এবং বর্জ্য মিশ্রিত পানি ফেলে পরিবেশ দূষণের দায়ে ৭০ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নন্দলালপুর জিএম ডাইংকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ ও পারভেজ ডাইং কারখানাকে  ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। কুতুবপুর এলাকার একই মালিকের তিনটি শিল্প প্রতিষ্ঠান বোম্বে ডাইং, বোম্বে  টেক্সটাইল মিলস ও আল মোজাদ্দেদ রি রোলিং মিলসকে পরিবেশ ও বায়ু দূষণের দায়ে ১৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এনফোসমেন্ট উপ-পরিচালক আল মামুন, র‌্যাব ১১ কালিরবাজার ক্যাম্পের ইনচার্জ (এএসপি) মোস্তাফিজুর রহমানসহ পবিরেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম