নকল ঘি তৈরির কারখানা সিলগালা, তিন জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল ও ভেজাল ঘি তৈরির দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন ‘অস্ট্রেলিয়ান গাওয়া ঘি’ নামের প্রতিষ্ঠানটিকে সিলগালা করার আদেশ দেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকালে র‌্যাব-১১ এর উপ-পরিচালক (মিডিয়া অফিসার) মেজর তালুকদার নাজমুছ সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কারাদণ্ড প্রাপ্তরা হলো- রাকিব (১৯), আতিকুল ইসলাম (২৪) ও সবুজ(২৯)।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠানটি নিম্নমানের সয়াবিন তেল, ডালডা ও গাওয়া ঘিয়ের সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গাওয়া ঘি উৎপাদন করে ‘অস্ট্রেলিয়ান গাওয়া ঘি’ নামে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। এছাড়া উৎপাদিত দ্রব্যে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্রক্রিয়াজাত করা ও বিএসটিআইয়ের নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করছিল। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের