ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৯

ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) ড. খোন্দাকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল বের করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে বিকালে ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে জড়ো হয়ে ভিসিকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

এছাড়া এদিন সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ভিসির কুশপুত্তলিকা দাহ করে। এ সময় তারা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শির্ক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী সবকিছু বিবেচনা করে যদি আন্দেলনরত শিক্ষার্থীদেরকে অবস্থান ছাড়তে বলেন কেবল তখনই তারা আন্দোলন থেকে সরে যাবেন। তা না হলে তাদের একদফার আন্দোলন অর্থাৎ ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নিয়ে আন্দোলন শুরু করেন।

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী