খালেদা জিয়ার মুক্তির দাবিতে নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০২

খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও কারামুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার্মীরা অংশ নেন। মানববন্ধনে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ তার সুচিকিৎসার দাবি জানানো হয়। পাশাপাশি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয় নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক কবির আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডি প্রমুখ। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতারা উপস্থিত ছিলেন। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি