ঘূর্ণি স্রোতের কারণে দৌলতদিয়ার ১নং ফেরিঘাট সাময়িক বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৯, ২০:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:৪৬

 গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ১নং ফেরিঘাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। পদ্মায় ঘূর্ণি স্রোতের কারণে দুপুর ১২টার পর থেকে ফেরিঘাটটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পদ্মায় তীব্র ও ঘূর্ণি স্রোতের কারণে ফেরি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। স্রোতের কারণে ঘাটের পল্টুনে ফেরি ভেড়াতে চরম বিপাকে পরছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বাণিজ্য আবু আবদুল্লাহ জানান, দৌলতদিয়ায় ৬টি ফেরিঘাটের মধ্যে ১নং ফেরিঘাটে স্রোতের তীব্রতা বেশি। সেখানে ঘূর্ণি স্রোতের কারণে ফেরি ভেড়ানো সম্ভব হচ্ছে না। তাই ১নং ফেরিঘাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাকি ৫টি ঘাট সচল আছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে। স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী