পেঁয়াজের মূল্যে কারসাজি, তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ২০:৩২আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২০:৩৪

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি পেঁয়াজের মূল্যে কারসাজি করায় মানিকগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া বাজার, জাগীর ও ভাটবাউর এলাকায় বুধবার (২ অক্টোবর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।

আসাদুজ্জামান রুমেল জানান, পেঁয়াজের ক্রয়ের ভাউচার দেখাতে না পারায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় ও পরিমাপে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে জরিমানা আরোপ করা হয়। জাগীর কাঁচাবাজার আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করায় জহিরুল বেপারি ও আসগর আলীকে ১ হাজার টাকা করে ও ভাটবাউর কাঁচাবাজারের আড়তদার আব্দুল আজিজকে ওজনে কম দেওয়ার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোলড়া বাজারে দুধে পানি মেশানোর দায়ে আরও এক ব্যবসায়ীকে জরিমানা আরোপ করা হয়।

আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আ ইনে প্রশাসনিক ব্যবস্থায় এসব জরিমানা করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম