ঢাকা-আরিচা মহাসড়কে ব্রিজের পাইলিংয়ের সময় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৯, ১৫:০৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৫:৪৪

পাইলিংয়ের সময় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয় ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার বারবারিয়ায় এলাকায় সড়ক বিভাগের ব্রিজের পাইলিং কাজ চলার সময় ঢাকা-আরিচা গ্যাস বিতরণে লাইনে পাইপ ফেঁটে গেছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথের সহকারী প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ জানান, ঢাকা–আরিচা সড়কের বারবারিয়ায় এলাকায় সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন একটি ব্রিজের পাইলিংয়ের সময় গ্যাস বিতরণের প্রধান লাইন ফেটে যায়। এরপর ওই লাইন দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। বিষয়টি মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম খান জানান, সড়ক বিভাগের খামখেয়ালিতে এই দুর্ঘটনা ঘটেছে। তবে শিগগরিই ক্ষতিগ্রস্ত লাইনরে লিকেজ মেরামত করা হবে।

তিনি আরও বললেন, নিয়ম অনুযায়ী সড়ক পথে এ ধরনের কাজ শুরুর আগে তিতাস গ্যাস কোম্পানিকে অবহিত করতে হয়। এরপর প্রয়োজন অনুযায়ী গ্যাসের লাইনটি আপ-ডাউন অথবা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়। তবে সড়ক বিভাগ এক্ষেত্রে আমাদের কিছু অবহিত করেনি।

তিনি জানান, ইতোমধ্যে দুর্ঘটনা এড়াতে গ্যাস বিতরণ লাইনের গ্যাসের প্রেশার কমিয়ে রাখা হয়েছে। তাদের টেকনিক্যাল বিভাগের লোকজন সেখানে কাজ শুরু করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম