প্রতিমাকে কেউ যেন অসম্মান করতে না পারে: এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৮:০২আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৮:০২

 

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসপি হারুন নারায়ণগঞ্জের পূজা মণ্ডপগুলোতে কোনও ধর্মের মানুষই যেন মাতাল অবস্থায় গিয়ে প্রতিমাকে অসম্মান করতে না পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শহরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

হারুন অর রশিদ বলেন, ‘ধর্মের নামে কেউ বিশৃঙ্খলা করবে,মণ্ডপে মণ্ডপে হামলা করবে; সেটা করতে দেওয়া হবে না। এ লক্ষ্যেই জেলার মানুষকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোচ্চার করা হচ্ছে। দুর্গাপূজা উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার, পুলিশ সবই করবে।’

এসপি বলেন, ‘এটা শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষের উৎসব নয়। এই উৎসবকে সুন্দরভাবে শেষ করা সব ধর্মের মানুষের দায়িত্ব। তাই প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক খেয়াল রাখাসহ পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।’

বক্তব্যের পর পুলিশ সুপার  হিন্দু সম্প্রদায়ের দুস্থ-অসহায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান