এক-দেড় মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ২১:২০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:৩৭

কথা বলছেন আব্দুর রাজ্জাক (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষকরা যখন ক্ষেত থেকে পেঁয়াজ ওঠায়, তখন বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশে পেঁয়াজের যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে তা হয়নি। আমরা আমদানিনির্ভর হয়ে পড়েছিলাম। এ ছাড়া, প্রতিবেশী দেশও যখন পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলো, তখন বাজারে এর প্রভাব পড়লো। এ প্রভাব থেকে বের হতে আমাদের এক থেকে দেড় মাস সময় লাগবে।’

শনিবার (৫ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষি খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অভ্যস্ত হতে হবে। কৃষকরা ধানের ন্যায্য দাম পাননি বলে আমি কৃষিমন্ত্রী হিসেবে দুঃখ প্রকাশ করছি। ধানের পাশাপাশি অন্য কৃষিজাত পণ্য আবাদে জোর দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী কাউন্সিলে আওয়ামী লীগে কোনও অপরাধী, মাদক ও অবৈধ কারবারিদের আশ্রয় দেওয়া হবে না। গঠনতন্ত্রেও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে এসব অপরাধীর বিষয়ে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ—এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশব্যাপী আওয়ামী লীগের এই উন্নয়ন গুটিকয়েক লোকের কারণে পণ্ড হতে পারে না। দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা লিনা বকল প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম