টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে সোহেল শিকদার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোড়াই জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে পুলিশের ওসি জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সোহেল উপজেলার গোড়াই ইউনিয়নের ভরপাড়া গ্রামের ময়নাল শিকদারের ছেলে।
ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘সোহেল কমফিট কম্পোজিট মিলে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। গোড়াই জোড়পুকুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মতিন ট্রাভেলসের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’







