আজ কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১৬:৫৩আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০০:২৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাত দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার (৯ অক্টোবর) থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিনি জেলার তাড়াইল, কিশোরগঞ্জ সদর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সফর করবেন। এক সপ্তাহের সফরে তার নাগরিক সংবর্ধনা, সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের কথা রয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত রাষ্ট্রপতির সফরসূচি থেকে জানা গেছে, তিনি ৯ অক্টোবর বেলা ১টায় ঢাকা থেকে হেলিকপ্টাযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উদ্দেশে রওনা দেবেন। বেলা আড়াইটায় সেখানে স্বাধীনতা-৭১ ভাস্কর্য প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। রাষ্ট্রপতি হওয়ার পর তাড়াইলে এটি তার প্রথম সফর। তাড়াইলের অনুষ্ঠানের পর বিকাল সাড়ে পাঁচটায় কিশোরগঞ্জ সদরে অবতরণ করবেন তিনি। এরপর সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

নিজ বাসভবনে রাতযাপন শেষে ১০ অক্টোবর বেলা ১২টায় জেলা বার প্রাঙ্গণে আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে আইনজীবীদের উদ্দেশে ভাষণের পর তিনি জেলা বারের নতুন ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা ৩টায় শহরের শ্যামসুন্দর আখড়া পরিদর্শনের পর সন্ধ্যা ৭টায় সার্কিট হাউসে গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

১১ অক্টোবর বেলা ১২টায় হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি তার গ্রামের বাড়ি মিঠামইন যাবেন। বেলা ৩টায় মিঠামইনের মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে সুধী সমাবেশে ভাষণ দেবেন। পরের দিন সারা বছর চলাচল উপযোগী ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কসহ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। বেলা ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে আবদুল হামিদ ফাউন্ডেশনে তিন উপজেলার (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) ৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ জন গরিব নারীকে সেলাই মেশিন প্রদান করবেন তিনি।

১৩ অক্টোবর দুপুর ২টায় মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে ইটনা উপজেলায় যাবেন রাষ্ট্রপতি। সেখানে গার্ড অব অনার শেষে বেলা ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন এবং প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। পরের দিন সকালে ইটনায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে বেলা ২টায় হেলিকপ্টারযোগে আরেক হাওর উপজেলা অষ্টগ্রামে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে স্থানীয় খেলার মাঠে বেলা ৩টায় আরেকটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। অষ্ট্রগামের জেলা পরিষদ ডাকবাংলোয় রাতযাপন শেষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে বেলা আড়াইটায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে অষ্টগ্রাম ত্যাগ করবেন তিনি।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক