সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে আটক ১৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৮:০৫আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:০৫

আটক ১৪ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও আদমজীর বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে একটি চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের ৩৫০টি স্মার্ট ফোন, ৯০০টি সাধারণ মোবাইল ফোন ও ২২ হাজার ৬শ’ টাকা জব্দ করা হয়। শনিবার (১২ অক্টোবর) বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. আলেপ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো—মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২), মো. হৃদয় (২১), মো. আ. ছাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), মো. আলী অজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আলী (৪৫) ও মো. শাহজাহান (১৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, চট্টগ্রাম রোড ও এর আশপাশের এলাকায় পোশাককর্মী ও সাধারণ যাত্রীর ছদ্দবেশে লোকজনের মানিব্যাগ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। তারা ছিনতাইয়ের মালামাল সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে আসে। সাজ্জাদ এই মালামাল হিরাঝিল এলাকার কয়েকটি দোকানে গোপনে মজুদ রেখে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে। সাজ্জাদ চক্রের মূলহোতা। তার নিদের্শেই চক্রটি ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে।



/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম