ধামরাইয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সাভার প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১২:০৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:০৪

আটক ধামরাইয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগে আফছার উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ওই বৃদ্ধর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পৌর এলাকার আমবাগ মহল্লায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটায় আফছার।
শিশুদের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে পৌর এলাকার আমবাগ মহল্লায় বাড়ির পাশেই খেলছিল পাঁচ ও সাত বছর বয়সী চার শিশু। এসময় প্রতিবেশী আফছার শিশুদের চকলেট খাওয়ানোর কথা বলে তাদের নিজ বাড়ির তৃতীয় তলায় নিয়ে যায়। পরে চার শিশুর ওপর নির্যাতন চালায় আফছার। এক পর্যায়ে শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই বৃদ্ধ বাড়ি থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে রবিবার বিকালে পুলিশ চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতে পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে পৌর এলাকায় অভিযান চালিয়ে আফছারকে আটক করে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘এ ঘটনায় আফসারকে আটকের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও শিশুদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম