ক্যাসিনো-জুয়াড়িরা দলে অনুপ্রবেশকারী: মেনন

গাজীপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৮:০২আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:০৬

গাজীপুরে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন ক্ষমতার মধুর লোভে ক্যাসিনো-জুয়াড়িরা দলে অনুপ্রবেশ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘যারা ক্যাসিনো চালায় তারা ঋণ খেলাপি, দলে অনুপ্রবেশকারী। ক্যাসিনো ও খেলাপি ঋণের শত শত কোটি টাকা এরা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে।’

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাসিনো-জুয়াড়িদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। দলে অনুপ্রবেশ করে ক্ষমতা পেয়ে এরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের তিনি ছাড়বেন না।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছেন। তবে উন্নয়নের সুফল গুটিকয়েক লোকের হাতে চলে যাচ্ছে। শতকরা মাত্র পাঁচজন উন্নয়নের সুবিধা পাচ্ছে। আমার জানা মতে, এ পর্যন্ত ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এর আগের অর্থমন্ত্রীও স্বীকার করেন যে, পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে; যা দিয়ে দেশের একটি বাজেট তৈরি করা যায়।’

রাশেদ খান মেনন বলেন, ‘স্বাধীন বাংলাদেশে কেউ খাবে তো কেউ খাবে না, তা হতে দেওয়া যাবে না। নারী-পুরুষ ও শোষক-শোষিতের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক, সামাজিক, মানবিক সমতার বিধান করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিকে আজ দুর্বৃত্তায়ন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা রাজনীতিতে ঢুকে পড়ছে। পার্লামেন্টে বড়লোক ও ব্যবসায়ী-মিল মালিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে, আরও দাঁড়াতে হবে। আমাদের আরও এগিয়ে যেতে হবে।’

তরুণ সমাজের উদ্দেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘জেগে উঠতে হবে নীতি-আদর্শ ও আন্তরিকতার ওপর ভর করে। বাংলাদেশের গৌরবের ইতিহাস আছে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আন্তরিকতার সঙ্গে সব ধরনের শোষণ-বৈষম্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মেহনতি মানুষের অধিকার আদায় করতে হবে।’

পার্টির জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, গাজীপুর মহানগর শ্রমিকলীগের সভাপতি আব্দুর রশিদ, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রানা, গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি মনোজ কুমার গোস্বামী প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক