কোটালীপাড়ায় এলজিইডি কার্যালয়ে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৩:৩৬আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৩:৩৬

কোটালীপাড়ায় এলজিইডি কার্যালয়ে আগুন গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মূল্যবান ফাইলপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওই অধিদফতরের তালাবন্ধ অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
জানা গেছে, কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপেক্সে ভবনের তৃতীয় তলায় এ অফিসের অবস্থান। অফিসের নাইট গার্ড ছলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর রুমে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী বলেন, ‘কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের সায়েন্স ল্যাবের জন্য জাইকার ক্রয় করা ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, সোফাসেট, অফিস ডেকোরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে অফিসের উপজেলা প্রকৌশলীর রুমের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটৈছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম