গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ২২:৫৮আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২৩:০৪

আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ (৪৫)-সহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অপর দুজন হলেন একই ইউনিয়নের সচিব মোহন চাঁদ মজুমদার ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার সিদ্ধার্থ বাড়ৈ (৪২)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে ধারাবাসাইল ফেরার পথে মাচারতারা এলাকায় কয়েকজন সন্ত্রাসী তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যান ও মেম্বারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ইউপি সচিব মোহন চাঁদ মজুমদারকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহত চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, ‘একই এলাকার নারায়ণ চন্দ্র হালদার ও শসীন রায়ের (মরাই) সঙ্গে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে আমার বিরোধ চলে আসছে। তারাই সন্ত্রাসী ভাড়া করে আমাকে হত্যা করতে চেয়েছিল। হামলাকারীদের মধ্যে কয়েকজনের মুখোশ পরা ছিল।’

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া জানিয়েছেন, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের