নারায়ণগঞ্জে গার্মেন্টকর্মীকে ধর্ষণ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১০:২০আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:৪৩

গ্রেফতার

নারায়ণগঞ্জ বন্দরের কুড়িপাড়া এলাকায় এক গার্মেন্টকর্মীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় অভিযুক্ত ছগির (২২) ও আরমানকে (২০) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা ওসি মো. রফিকুল ইসলাম।

সোমবার রাতেই নির্যাতনের শিকার গার্মেন্টকর্মীর মা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি জানান, অভিযুক্তরা দোষ স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিত গার্মেন্টসকর্মী সোমবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া খালপাড় রাস্তার পাশ দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় একই এলাকার বখাটে  ছগির ও আরমান পেছন থেকে তার মুখ চেপে ধরে পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে ওড়না দিয়ে তার মুখ বেঁধে ধর্ষণ করে। পরে তাকে সেখানেই ফেলে রেখে যায়। নির্যাতনের শিকার ওই গার্মেন্টসকর্মী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে তার মা বন্দর থানায় এসে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

বন্দর থানা ওসি মো. রফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা দোষ স্বীকার করেছে। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম