গ্যাংস্টার গ্রুপের সাত সদস্য অস্ত্রসহ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকায় গ্যাংস্টার গ্রুপের সাত সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, দুটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও দুই চাকু উদ্ধার করা হয়।

আটককরা হলো- আল আামিন, মো. রফিক, মো. আবির, ইমরান, মো. আবির হোসেন, মো. রুবেলও মামুন হোসেন শাওন।

আজ বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, আটকরা সবাই বিভিন্ন সময় মেয়েদের উত্যক্ত করতো। এদের গ্রুপের নেতৃত্বে রয়েছে গাবতলী নতুন বাজার এলাকার উজ্জল। বর্তমানে সে পলাতক।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা র্দীঘদিন নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে সন্ত্রাসী ও ছিনতাই করে আসছিল। মোবাইল ফোন, নারীদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিতে তারা বিভিন্নভাবে নারীদের উত্যক্ত করতো।

আকটদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম