দেশে স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে: জাহিদ মালেক

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৯, ১৯:২২আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৯:৪৭

দেশে স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে: জাহিদ মালেক বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যতটুকু ঘাটতি রয়েছে তা আস্তে আস্তে পূরণ করা হবে।’ রবিবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশেই জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সের স্বল্পতা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১০ হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে। কিছু দিনের মধ্যেই ৪ হাজার ৫শ’ ডাক্তার নিয়োগ দেওয়া হবে। বাকি ৫ হাজার ৫শ’ ডাক্তার নিয়োগ দেওয়া হবে আগামী বছরে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে স্বাস্থ্যসেবা নিয়ে আর সমস্যা থাকবে না। এর ফলে সব জায়গাতেই স্বাস্থ্যসেবার মান ভালো হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে প্যারামেডিক্স এবং নার্সদের নিয়োগ চলমান রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার সুনাম সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা দেশের সব শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এটা আমাদের গর্ব।’

জাহিদ মালেক বলেন, ‘টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পূর্ণাঙ্গ রূপ প্রায়ই হয়ে গেছে। আশা করছি এর কার্যক্রম দ্রুতই শুরু হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেনসহ অনেকে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম