ব্যবসায়ীকে ইউপি চেয়ারম্যানের হুমকি

সাভার প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৯:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৯:১৫

সাভার আশুলিয়ার এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মোবাইলফোনে হুমকির অডিও মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে এই অভিযোগে ব্যবসায়ী শফিকুর ইসলাম মৃধা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী শফিকুর ইসলাম মৃধা জানান, ইউপি চেয়ারম্যান ২৮ অক্টোবর দুপুর ১টা ২০ মিনিটের দিকে তার মোবাইলফোনে হুমকি দেন। ইউপি চেয়ারম্যান তাকে চারাবাগ গ্রাম এলাকার মেট্রো-২ নামের কারখানায় না যাওয়ার জন্য হুঁশিয়ারি দেন। এটি চেয়ারম্যানের এলাকা। সন্ধ্যায় তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে আশুলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এসএমএস পাঠিয়েও কোনও উত্তর মেলেনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি