কিশোরগঞ্জ-ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ১৩:২৪আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৩:৩৫

কিশোরগঞ্জে বাস ধর্মঘট চলছে

নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলের দাবিতে কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে চালকরা কিশোরগঞ্জ-ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। হঠাৎ এ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকে শত শত যাত্রী কিশোরগঞ্জ জেলা সদরের বাসস্ট্যান্ডগুলোতে এসে ফিরে যাচ্ছেন।

কয়েকজন চালকের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘সরকারের এ আইন অনুযায়ী পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। যদি পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা আমাদের থাকতো তাহলে গাড়ি না চালিয়ে ব্যবসা করতাম। জরিমানা দিয়ে গাড়ি চালাতে হলে মালিকরা এর ব্যবস্থা করবেন। প্রয়োজনে আমরা গাড়ি চালাবো না।’

আন্তঃজেলা বাস টার্মিনালের চালকরা সড়ক পরিবহনের নতুন আইন বাতিলের দাবি জানিয়ে, সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধসহ ওয়েজ স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিলের দাবি জানান।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম