দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১০:৩৪আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১০:৩৬

আরিচা ফেরিঘাট

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিরূপ আবহাওয়া থাকায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে বিআইডাব্লিউটিএ।

রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (৯ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, বুলবুলের আঘাত থেকে জানমাল রক্ষার জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রবিবার সকালে নৌরুটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর তিনটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে লঞ্চ চলাচল শুরু করা হবে বলে জানান বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম।

অন্যদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় এই নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় কয়েক’শ করে যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম