খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা সুস্থ থাকে: নসরুল হামিদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ২৩:১৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২৩:৩৩

ডায়মন্ড মেলামাইন টি-২০ ক্রিকেট লিগের উদ্বোধন অনুষ্ঠান বৃহত্তর স্বার্থের জন্য অনেক সময় ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘ভালো কিছু পেতে হলে কিছু কষ্টও সহ্য করতে হয়। বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে কেরানীগঞ্জ থেকে। তাই শুধু ক্রিকেট নয় সব ধরনের খেলাধুলা সারা বছরই চালু করার ব্যবস্থা করেছি কেরানীগঞ্জে। কারণ, এই খেলাধুলার মধ্যে থাকলে ছেলেমেয়েরা সুস্থ থাকে, তাদের মনও ভালো থাকে। লেখাপড়ায় তারা মনোযোগ দেয়।’

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের কালিন্দী খেলার মাঠে ডায়মন্ড মেলামাইন টি-২০ ক্রিকেট লিগের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘কালিন্দী খেলার মাঠটির পাশেই আমরা  একটি সুন্দর রাস্তা নির্মাণ করছি। জিনজিরা জনি টাওয়ার থেকে দোহার পর্যন্ত  রাস্তাটি ২৪ ফুট  চওড়া করাসহ পিচ ঢালাইয়ের কাজ চলছে। আগামীতে এই রাস্তাটি ৬০ ফুট চওড়া করা হবে। এই রাস্তা নির্মাণের সময় অনেকের বাড়ি-ঘর ভাঙা পড়বে। তাই মন খারাপ করার কিছুই নেই। কারণ, বৃহত্তর স্বার্থের জন্য খুদ্র স্বার্থকে অনেক সময় ত্যাগ করতে হয়। একজন ত্যাগ করলে দশ জনের উপকার হয়। আমি আশা করবো এই ত্যাগটুকু আপনারা করবেন।’ এই মাঠে মেয়েদের হ্যান্ডবলসহ কাবাডি, ফুটবল ও অন্যান্য খেলার আয়োজন করার জন্য মাঠের দ্বায়িত্বে থাকা কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ও জিনজিরা ক্রীড়াচক্র অংশগ্রহণ করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী