ফরিদপুর মেডিক্যালে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ১৬:০৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৬:৩৮

মৃত ফরিদপুর মেডিক্যাল কলেজের ছাত্র নয়ন চন্দ্র নাথ

ফরিদপুর শহরের মুন্সিবাজার এলাকা থেকে শনিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে নয়ন চন্দ্র নাথ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, নয়নের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজপুর গ্রামে। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, মৃতদেহটি শহরের বাইপাস সড়কের পাশে একটি স’মিলের কাঠের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নয়নের সহপাঠী ওয়াকিফুল আলম জানান, বেশ কিছুদিন ধরে সে তার ডান হাতের তর্জনি আঙ্গুলে একটি জন্মগত সমস্যা নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছিল। এ অবস্থায় গত ১৪ নভেম্বর ফাইনাল প্রুফ পরীক্ষার দিন সকাল পৌনে ৯টার দিকে সে কলেজের হোস্টেল থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।

ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও ফরেনসিক বিভাগের প্রধান অধ্যক্ষ এস এম খবীরুল ইসলাম জানান, ময়নাতদন্তে প্রাথমিকভাবে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম