শুদ্ধি অভিযান সারাদেশে ছড়িয়ে দিতে অগ্রসর হচ্ছে সরকার: আইজিপি

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৫:৫৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:৫২

শুদ্ধি অভিযান সারাদেশে ছড়িয়ে দিতে অগ্রসর হচ্ছে সরকার: আইজিপি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে তাদের বক্তব্যে স্পষ্ট করেছেন। শুদ্ধি অভিযানের প্রতিফলন সবাই ইতোমধ্যে পেয়েছেন। এ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। যেভাবে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, সরকার অবশ্যই সেদিকে অগ্রসর হচ্ছে।’
রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তা ভাই ভাই কমপ্লেক্সে পুলিশ কল্যাণ ট্রাস্টের পরিচালনাধীন ‘কমিউনিটি ব্যাংক’ উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘২ লাখ ১০ হাজার পুলিশ সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্য মিলিয়ে ১০ লক্ষাধিক মানুষ এই ব্যাংকের সঙ্গে জড়িত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা কমিউনিটি পুলিশ করেছি। তেমনি “কমিউনিটি ব্যাংক” করা হয়েছে জনগণকে সঙ্গে নিয়ে পরিচালনার জন্য।’
আইজিপি আরও বলেন, ‘এই ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য থাকবে চিকিৎসা, শিক্ষাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ অসহায় মানুষকে সহায়তা দান। মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটি যাত্রা শুরু করেছে। আমরা দ্রুত এর সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘সব মিলিয়ে গাজীপুরে কমপক্ষে ১০ হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ নির্মূলে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে অল্পদিনের মধ্যেই গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ঘোষণা করতে চাই।’

গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) রাসেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ড. মাইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, কমিউনিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধানসহ অনেকে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম