কেরানীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ০৭:৩৪আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৬:২৮

দুমড়ে যাওয়া সিএনজি অটোরিকশা ঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ ওই অটোরিকশার আরও দুজন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জিনজিরা-দোহার সড়কের শাক্তা ইউনিয়নের প্রহরীভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সুপচান মণ্ডল (৫০), বাড়ি কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বড় বাস্তা গ্রামে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুমড়ে যাওয়া সিএনজি অটোরিকশা কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোহারের দিকে যাচ্ছিল। বাসটি প্রহরীভিটা এলাকায় পৌঁছালে রামের কান্দা থেকে জিনজিরাগামী একটি সিএনজি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সুপচান মণ্ডল নিহত হন। অটোর চালকসহ অপর তিন জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম