‘মানবাধিকার সংগঠনগুলোকে মোড়লের সুরে কথা বললে হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৫, ০০:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ০০:১৮

যে মোড়ল দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা নিয়ে কেউ কথা বলে না। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংগঠনগুলোও কথা বলে না। এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব মানবাধিকার দিবস-২০১৫ উপলক্ষে’ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মোড়লদের সুরে দেশের মানবাধিকার সংগঠনগুলোকে কথা বললে হবে না। ওই মোড়লদের টাকায় ওরা চলে বলেই ওদের সুরে কথা বলে। কিন্তু সত্যিকার অর্থে সবার অধিকার নিয়েই কথা বলা উচিত মানবাধিকার সংগঠনগুলোর।’

প্যারিস সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে কামরুল বলেন, ‘মোড়ল দেশগুলোই অপরাধীদের গ্রেফতার করে না, বরং তারা নির্মমভাবে হত্যা করে। অথচ এসব নিয়ে মানবাধিকার সংগঠনগুলো কথা বলে না। বাংলাদেশে কেউ যদি অস্ত্রবাজি করতে গিয়ে ক্রসফায়ারে মারা যায়, তখন অপরাধীদের পক্ষে মানবাধিকার নিয়ে কথা বলে তারা।’

এ সময় খাদ্যমন্ত্রী সকলকে আহ্বান জানিয়ে বলেন, ‘সীমলাচুক্তি অনুযায়ী ১৯৫ জন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে হবে।’

সংগঠনের সভাপতি বিচারপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য উবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক জেলা প্রশাসক মো. রবিউল ইসলাম, সংগঠনের মহাসচিব আবেদ আলী প্রমুখ।

/এসআইএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী