গণপিটুনিতে নিহত ৮: পুলিশের নিষ্ক্রিয়তাই দায়ী?

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১১ ডিসেম্বর ২০১৫, ০৩:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৪:২৩

Untitled-3 নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজার চোর-ডাকাতদের অন্যতম লক্ষ্য সবসময়ই। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে নিয়মিত বিরতিতে দোকানে চুরি ডাকাতি হয়ে থাকে। এ নিয়ে পুলিশের দৃষ্টি আকৃষ্ট করা হয়েছে অনেকবার। কোনও উদ্যোগ নেওয়া হয়নি। প্রশ্ন উঠেছে, এজন্যই কি তবে গ্রামবাসী নিজের হাতে আইন তুলে নিতে শুরু করেছে?

১০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে পুরিন্দা বাজার এলাকায় টানা চার ঘণ্টায় আট ডাকাতকে একের পর এক ধরে পিটিয়ে মেরে ফেলার মধ্যে সাধারণ মানুষের নৃশংসতার ভয়াবহ এক চিত্র ফুটে ওঠে। মানুষের এমন মনোভাব একদিনে তৈরি হওয়ার নয়। পুরিন্দা বাজারের এ ঘটনা নিয়ে কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সাধারণ মানুষের এমন মনস্তাত্বিক পরিবর্তনের পেছনে কী কারণ থাকতে পারে, তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,  রাষ্ট্রের কিছু পদ্ধতিগত ঘাটতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনের শাসন, আইনের সাহায্য ও বিচারের দীর্ঘসূত্রিতাই মূল কারণ।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান মহাসড়কে পুলিশের নিয়মিত টহল দেওয়ার কথা জানান। তার মতে, বৃহস্পতিবার ভোরে পুলিশের কোনও গাফিলতি ছিল কিনা তিনি এখনও জানেন না। তদন্ত করে দেখা আশ্বাস দিয়েছেন তিনি।

কথা হয় সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জহিরুল ইসলামের সঙ্গেও। বিক্ষুব্ধ জনতার পিটুনিতেই ডাকাতদের মৃত্যু ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন। শেষ খবর অনুযায়ী, ডাকাতে আক্রান্ত চালের দোকান-মালিক সৈকত আমিন একটি ডাকাতির মামলা দায়ের করেছেন এবং একইসঙ্গে পুলিশও অজ্ঞাত এলাকাবাসীকে আসামি করে আরেকটি মামলা দায়ের করতে যাচ্ছে। যে কারণে পুরিন্দা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও কাজ করছে ভয়।

পুরিন্দা বাজার থেকে থানার দূরত্ব অনেক। নরসিংদী জেলার সীমানার কাছাকাছি। তবুও বাজার এলাকায় পুলিশকে নিয়মিত টহল দিতে দেখা যায়। কিন্তু বৃহস্পতিবার তাদের দেখা যায়নি বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এলাকাবাসী ও দোকান মালিকদের অনেকেই।

নৈশপ্রহরী নজরুল জামান ডাকাতদের বাঁধন খুলে ছুটে মসজিদে গিয়ে মাইকিং করলে, ভোর ৩টা থেকে ৭টা মোট চার ঘণ্টা পুরিন্দা বাজার জনারণ্য হয়ে ওঠে। তারপরও পুলিশের দেখা পাওয়া যায়নি। সকাল ৭টার দিকে যখন বাজার এলাকার পুকুরলগ্ন বাঁশঝাড় থেকে এক যুবক বেরিয়ে আসে, তখন জনতা লাটিসোটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, দূরে একাধিক পুলিশ কনস্টেবলকে দাঁড়িয়ে থাকতে স্পষ্ট দেখা গেছে বলে অনেকেই জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনের কাছে ওই ফুটেজটি এসে পৌঁছেছে। যুবকটিকে টানা ২০ মিনিট ধরে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে তবেই থেমেছে মানুষ। পুলিশ আসেনি। উপস্থিত ব্যক্তিদের অনেকেই মনে করেন, গণরোষের শিকার হওয়ার ভয়েই হয়তো পুলিশ এগোয়নি ঘটনাস্থলের দিকে।

৯ ডিসেম্বর বুধবার ভোরে সাভারে তুরাগ সেতুর কাছে একটি পিকআপ থামিয়ে দুই সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে সর্বস্ব ছিনিয়ে নেয় ডাকাতদের একটি দল। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা পুলিশের নিষ্ক্রীয়তার প্রতিবাদ জানাতে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন মোল্লাও সেসময় মানুষের সঙ্গে ছিলেন, বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন। তাদের অভিযোগও অভিন্ন। স্থানীয় পুলিশ বিভাগকে এলাকার অনিরাপত্তার বিষয়গুলো বারবার জানানো হয়েছে, ক্রাইম জোনগুলোয় নিরাপত্তা জোরদারের অনুরোধ করা হয়েছে। তারপরও পুলিশ নির্বিকার।   

 

/এফএস/এইচকে/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম