সোনার দোকানে ডাকাতি, লুণ্ঠিত মালামালসহ ১০ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ১৪:৩৬ আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৪:৪৮

গ্রেফতার দশ ডাকাতসহ উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার ও বিভিন্ন সরঞ্জাম

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে বোমা ফাটিয়ে ও গুলি করে দুটি সোনার দোকান লুটের ঘটনায় নারীসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। এসময় লুণ্ঠিত ৩৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন ও গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় গাজীপুর পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।  

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘটনার পর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীপুর থানা পুলিশের একটি দল বিভিন্ন জেলায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলো, মনির মোল্লা ওরফে আকুব্বর হোসেন আকু (৩৮), আলমগীর হোসেন আলম (৪০), রানু শেখ ওরফে নান্নু শেখ (৩৮), সাইদুর সরদার (৪৪), বাদশা প্রামাণিক ওরফে বাদশা বাবু (৩৮), নাজমুল (২৬), সঞ্জয় সরকার (৪০), মো. সুজন (২৪), মোছা. ছুম্মা খাতুন (৩২) এবং বিবেক পাল (৪২)। এসময় তাদের কাছ থেকে ৪৩ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি ককটেল, একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  

উল্লেখ্য, শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জৈনা বাজারের শৈলাট সড়কের গফুর সুপার মার্কেটের শ্রী দেবেন্দ্র কর্মকারের মালিকানাধীন নিউ দীপা জুয়েলার্স ও মানিক চন্দ্র পালের মালিকানাধীন লক্ষ্মী জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। কমপক্ষে ১৪ জনের একটি ডাকাত দল মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। আনুমাণিক ৫ মিনিটের মধ্যে ডাকাতরা সুকেস ভাঙচুর করে দোকানে সাজানো স্বর্ণা অলঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। এসময় বাধা দেওয়ায় ডাকাতরা শ্রী দেবেন্দ্র কর্মকারকে গুলি করে। পরে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ শ্রী দেবেন্দ্র কর্মকারকে উদ্ধার করে তার স্বজনরা চিকিৎসা দেয়।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাসের হার কম কলেজগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ
পাসের হার কম কলেজগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
রাজনৈতিক দল ’ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে’ পরিণত হচ্ছে: ড. ইফতেখারুজ্জামান
রাজনৈতিক দল ’ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে’ পরিণত হচ্ছে: ড. ইফতেখারুজ্জামান
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি