বালির নিচে মিললো লাশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৯, ২৩:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২৩:৪১

ঢাকা ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের তিন দিন পর বালির নিচ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রবিউল ইসলাম মাহিন (৮)। রবিবার (২৪ নভেম্বর) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার সময় মাহিন তাদের বাসার কাছ থেকে নিখোঁজ হয়। তার বাবা ইসমাইল মিয়া থানায় একটি জিডি করেন। পুলিশের পক্ষ থেকে জিডিটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। রবিবার সন্ধ্যায় ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানায় খবর দেয়। মীরেরবাগ এলাকায় এসে বালুর মাঠের একটি ঝোপের ভেতর বালিমাটি চাপা দিয়ে রাখা লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার রাত সাড়ে ৮টার সময় মাহিনদের বাসা ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাহিনের বাবা ইসমাইল মিয়া রাজধানীর ধোলাই খাল এলাকায় একটি দোকানে সিট কাটিংয়ের কাজ করেন। তাদের বাড়ি ভোলা জেলায়। তারা শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় ভাড়ায় বাসায় থাকেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম