শিক্ষককে পেটানোর দায়ে ১০ শিক্ষার্থী বহিষ্কার

সাভার প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৩

savar_90341 সাভারের একটি স্কুলে শিক্ষককে বেত্রাঘাত করে আহত করায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার আরবান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সবাই এসএসসি পরিক্ষার্থী। ঘটনার শিকার ওই শিক্ষকের নাম মাসুদুর রহমান।
স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, গত চার-পাঁচদিন আগে স্কুলের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমানের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে শিক্ষক মিজানুরের পক্ষ নিয়ে এসএসসি পরিক্ষার্থী কিছু শিক্ষার্থী বৃহস্পতিবার সকালে ইংরেজি শিক্ষক মাসুদুর রহমানকে বেত্রাঘাত করেন। তিনি তখন দশম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষককে পিটিয়ে আহত করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
প্রধান শিক্ষক জানান, এ ঘটনার পর ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক মিজানুর রহমান স্কুলে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরের দিকে আহত স্কুল শিক্ষক এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় স্কুল শিক্ষক মাসুদুর রহমান সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এআর/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী