কবর থেকে ৯ কঙ্কাল চুরি

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১৮:৫৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৯:১৩

গাজীপুর গাজীপুর শহরের একটি গোরস্থানের ৯টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ খবর পেয়ে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সদর থানা পুলিশ গোরস্থানটি পরিদর্শন করেছে। রবিবার (২৪ নভেম্বর) রাতে কঙ্কালগুলো চুরি হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

পূর্ব ধীরাশ্রম এলাকার বাসিন্দা সেলিম ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ধীরাশ্রম গজারীচালা কবরস্থানে সেলিমের বাবা শুকুর আলীর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে সেলিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। একইভাবে ওই গোরস্থানের আরও ৮টি কবর খোঁড়ার আলামত পাওয়া গেছে। 
গোরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক জানান, কঙ্কাল চুরির বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানান, দুপুরে তিনি সহকর্মীদের নিয়ে গোরস্থানটি পরিদর্শনে যান। এ সময় ৯টির কবর খোঁড়ার আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম