সাক্ষ্য না দেওয়ায় ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ১০:৫৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১২:০৩

আদালত ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য না দেওয়ায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক খানের বেতন বন্ধসহ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী ১৯ জানুয়ারি তাকে আদালতে উপস্থিত হতে বলেছেন বিচারক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই আদেশ দেন।

মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ কে এম নূরুল হুদা রুবেল জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করেছিলেন ডা. আব্দুল মালেক। তাকে সাক্ষ্য দেওয়ার জন্য একাধিকবার সমন জারি করা হলেও তিনি আদালতে সাক্ষ্য দিতে আসেননি। মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার তারিখ থাকলেও তিনি আসেননি। এরপর আদালত বলেন, সাক্ষী ডা. আব্দুল মালেক খান অনুপস্থিত থাকায় এটা প্রতীয়মান, তিনি ইচ্ছা করে আদালতের সমন এড়িয়ে চলছেন। এতে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে  ডা. আব্দুল মালেক বলেন, এই মামলাটি সম্পর্কে তিনি অবগত নন। আদালত যদি ১৯ জানুয়ারি তাকে উপস্থিত হতে বলেন, তবে নির্ধারিত তারিখে তিনি উপস্থিত হবেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান