পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা পুলিশের

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৭:০৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:৪১

তিন পুলিশ সদস্যসহ গ্রেফতার চার জন
টাঙ্গাইলের সখীপুরে এক ব্যক্তির পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তিন পুলিশ সদস্য ও তাদের এক সোর্সকে কারাগারে পাঠানো হয়েছে। সখীপুর থানায় দায়ের করা মামলায় শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এ মামলায় আরও দুই পুলিশ সদস্য ও একজন সোর্সকে আসামি করা হয়েছে। তারা পলাতক রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে বজলু নামে এক ব্যক্তিকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার সময় তিন পুলিশ সদস্য ও তাদের এক সোর্সকে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে ওইদিন রাত পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে সখীপুর ও মির্জাপুর থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মির্জাপুরের বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও সোর্স হাসান। পলাতক তিনজন হলেন ওই ফাঁড়ির কনস্টেবল হালিম ও মোজাম্মেল এবং সোর্স আল আমীন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যে তারা সেখানে গিয়েছিল। এ ব্যাপারে সখীপুর থানার এসআই আইনুল হক বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, এএসআই রিয়াজুলের নেতৃত্বে ওই পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতেয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুর পকেটে ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় এলাকার একটি দোকানে নিয়ে যান। সেখানে তাদের গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে সখীপুর ও মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের উদ্ধার করে নিয়ে যান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম