স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই সহপাঠীকে ছুরিকাঘাত

মাদারীপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ০৩:২৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৬
image

মাদারীপুরে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই সহপাঠীকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। সোমবার (২ ডিসেম্বর) সদর উপজেলার সিদ্ধিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটেদের ব্যবহৃত ইজিবাইক ভাঙচুর করা হয়েছে।

মাদারীপুর

আহত দুই শিক্ষার্থী হলো শফিকুল ইসলাম ও আরমান ব্যাপারী। তারা অ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও আহত শিক্ষার্থীরা জানায়, এ দিন দুপুরে শ্রেণি পরীক্ষা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা হেঁটে বাড়ি ফিরছিলো। তারা সিদ্ধিখোলায় পৌঁছালে ইজিবাইকে করে ঝিকরহাটি এলাকার ‘বখাটে’ রনি, আশিক ও তাদের বন্ধুরা ছাত্রীদের উত্ত্যক্ত করে। এতে বাধা দিলে বখাটের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এক পর্যায়ে বখাটেদের কাছে থাকা ছুরি দিয়ে ওই দুই শিক্ষার্থীকে জখম করে পালিয়ে যায় তারা।

অ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপি আক্তার বলেন, এই বখাটেরা প্রায়ই ছাত্রীদের উত্যক্ত করে। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। এই দলে রনি, রানা, আশিক, জাহিদ, জুবরান, রাজিবসহ বেশ কয়েকজন রয়েছে।

এদিকে দুই শিক্ষার্থীকে ছুরিকাহত করার পর বখাটেদের ব্যবহৃত ইজিবাইকটি ভাঙচুর করে ওই বিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে সদর মডল থানা পুলশি ঘটনাস্থল পরিদর্শন করে বখাটদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, 'ওই বখাটেদের ধরতে থানা পুলিশের তিনটি দল কাজ করছে। এ ঘটনায় ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে।'

/এইচকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম