ফরিদপুরে ধর্ষণের আসামি ‌‌‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১১:০১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৩

ফরিদপুরে ধর্ষণের আসামি ‌‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি ইয়াসিন মোল্লা (২২) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের রথখোলা লঞ্চঘাট জোড়া ব্রিজের সামনে এই ঘটনা ঘটে।

ইয়াসিন মোল্লা শহরের ওয়ারলেস পাড়ার মনি মোল্লার ছেলে। তার বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসাইন বলেন, ‘রাজেন্দ্র কলেজের মেলার মাঠের সিসিটিভি ফুটেজ থেকে আসামির ছবি সংগ্রহ করে ইয়াসিনকে চিহ্নিত করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে নামলে আসামির অপর সহযোগী ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়। এ সময় নিহত হয় ইয়াসিন। এই ঘটনায় আহত হয় তিন পুলিশ সদস্য।’

পুলিশ জানায়, পরে সেখান থেকে ইয়াসিনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর প্রতিবন্ধী ওই কিশোরীকে বিকালে রাজেন্দ্র কলেজের মেলার মাঠ থেকে তুলে ধর্ষণ করা হয়। পরের দিন পাশের টেলিগ্রাম অফিসের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম