নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৯, ০২:২৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩৩

গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও তার দুই ভাই সেলিম মাহমুদ ও রাসেল মাহমুদসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি বের করেন। নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাড়ার বলাকা পেট্রোল পাম্পের সামনে শ্রমিক দলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলামের ওপর হামলা চালান। একই কায়দায় নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় অপর একটি মিছিল থেকে নারায়ণগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল আবেদীনের ওপর হামলা চালাযন বিএনপি নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে মৃদু লাঠিচার্জ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই বিএনপির বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে মারধরের অভিযোগে মামলা দায়ের করে। 

ওসি জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদসহ মোট ছয় জনকে গ্রেফতার করে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম