চার ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ১০:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৫

ইটভাটা গুড়িয়ে দেওয়া হচ্ছে

সাভারে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটাগুলোর বেশির ভাগ অংশ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমিনবাজারের সালেহপুর এলাকার তিতাস ব্রিকস, মিতালী ব্রিকস, এমআর ব্রিকস ও মিম ব্রিকসে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাহেদা বেগম ও সহকারী পরিচালক শরিফুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

পরিবেশ দফতর জানায়, রাজধানীর পাশে আমিন বাজার এলাকাসহ আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৫০টি ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগে এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। সকালের দিকে প্রথমে আমিনবাজারের সালেহপুর এলাকার তিতাস ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। পরে ৫ লাখ টাকা জরিমানা করে, গুড়িয়ে দেওয়া হয় ইটভাটার বেশিরভাগ অংশ। তবে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় ভাটার মালিক ফয়সালকে আটক করা হয়। এরপর পাশের মেসার্স মিতালী ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে একই অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটার চুল্লির কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। এমআর ব্রিকস নামে আরেকটি ইটভাটা ছাড়পত্র ও অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের দেখাতে ব্যর্থ হন মালিকপক্ষ। এসময় ইটভাটাটিকে ৫ লাখ টাকা জরিমানা করাসহ ভাটার বেশিরভাগ অংশ গুড়িয়ে দেওয়া হয়। বিকেলে একই এলাকার তুরাগ নদ বেষ্টিত নূর মিম ব্রিকস নামে আরও একটি অবৈধ ইটভাটায় অভিযান পারিচালিত হয়। চারদিকে পানি বেষ্টিত থাকায় ইটভাটাটি ভেঙে দেওয়া সম্ভব হয়নি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইটভাটাটিকে ২০ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ আদায় না হওয়ায় একজনকে আটক করা হয়।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলছে। এর অংশ হিসেবে সাভারে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগে ইটভাটার আংশিক ভেঙে বেশি টাকা জরিমানা করা হতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখন জরিমানা কম করে ভাটার কার্যক্রম একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম