আ. লীগ মুক্তিযুদ্ধের কথা বললেও মন্ত্রণালয় করেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

নরসিংদী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:১৫

আ. লীগ মুক্তিযুদ্ধের কথা বললেও মন্ত্রণালয় করেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার রাজাকারকে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাচ্ছে। তারা যে মুক্তিযুদ্ধের সরকার সরকার করে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ইতো বানিয়েছেন খালেদা জিয়া। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, মুক্তিযুদ্ধের যে চেতনা গণতন্ত্রের চেতনা, সে চেতনাকে নিয়ে আমরা লড়াই করছি।’
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত না করলে এদেশে গণতন্ত্রমুক্ত হবে না। কারণ গণতন্ত্র এবং খালেদা জিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। খালেদা জিয়া সেই নেত্রী যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করেছেন। তিনি স্বৈরাচারকে পরাজিত করে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন।’
বর্তমান সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘বিজয় অবশ্যই হবে, বাংলাদেশের মানুষ কখনও কোনও আন্দোলনে পরাজিত হয়নি। আজ আমরা ন্যায়ের পথে ও সত্যের পক্ষে আছি। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবো।
শহরের সিএন্ডবি রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক জয়নুল আবেদীন, বিএনপির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য কামরুজ্জামান রতন, ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ইরানসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম