ছাত্র তুলে নেওয়ার সময় সহযোগীসহ পুলিশ সদস্য আটক

গাজীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২০:৫৮

আটক দু'জনগাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্র রমজান আলীকে (১৮) তুলে নেওয়ার সময় সহযোগীসহ পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রমজান ধনুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার জৈনা বাজারের এ ঘটনা ঘটে।    

আটককৃতরা হলো, ভালুকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কার্যালয়ের অমিত বড়ুয়া ও তার সহযোগী জনি মিয়া। এছাড়া  সাজিদ ও শান্ত মিয়া পালিয়ে গেছে।

আকরাম ইলেট্রনিক্সের সত্ত্বাধিকারী আকরাম হোসেন কাজল বলেন, ‘আমার ভাতিজা রমজানকে পুলিশ পরিচয়ে চারজন লোক দোকান থেকে বাইরে ডেকে নিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় রমজানের চিৎকারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে অমিত ও জনিকে আটক করে। এসময় তাদের অপর দুই সহযোগী পালিয়ে যায়। 

জনি জানান, রমজান তার ফেসবুক আইডি হ্যাক করে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল। এজন্য তারা তাকে নেওয়ার জন্য মোটরসাইকেলে তুলেছিল।   

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যসহ দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম