শত মতপার্থক্য থাকুক, বিশ্ব ইজতেমা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ১৯:১১আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

শত মতপার্থক্য থাকুক, বিশ্ব ইজতেমা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির দুটি অংশের মধ্যে মতপার্থক্য রয়েছে। শত মতপার্থক্য থাকুক। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে এবং হচ্ছে। ’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করে গাজীপুর সিটি করপোরেশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন ৫৫তম বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দান ও এর আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে। বিদেশি মুসল্লিদের ভিসার সমস্যা দ্রুততার সঙ্গে সমাধান করা হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি মো. কামাল হোসেন ও এমদাদুল হক, বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির (মাওলানা জুবায়েরপন্থী) শীর্ষ মুরব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন ও শীর্ষ মুরব্বি মাওলানা ওয়াসিফুল ইসলাম (মাওলানা সা’দ আহমদ কান্ধলভীপন্থী) প্রমুখ।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী