তারেকের অপকর্মের কারণেই বিএনপির করুণ দশা: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ১৯:২০আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৩৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থেকে তিলে তিলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। জিয়া ও খালেদার ছেলে তারেক জিয়ার দুর্নীতি ও সন্ত্রাস ছিল চরম পর্যায়ে। তারা এদেশে সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন করেছে। এ কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মূলত তারেকের অপকর্মের কারণেই বিএনপির আজ করুণ দশা।’

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘ঢাকার দুই সিটি নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এ নির্বাচনেও ঢাকার মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে রায় দেবেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ে আইনজীবীসহ সবারই ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যাতে কোনও অপরাজনীতি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।’

জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম