নারায়ণগঞ্জে ৪৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ২৩:৫৫আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২৩:৫৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে গত চারদিনে ৭টি থানা ও গোয়েন্দা পুলিশসহ মোট ৪৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, কোনও থানায় অতিরিক্ত লোকবল, কোথাও শূন্য পদ, আবার কোথাও জনবলের সংকট ছিল; সেসব সমন্বয় করা হয়েছে। সেই হিসেবে গত চারদিনে মোট ৪৩ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এটি চলমান প্রক্রিয়ার একটি অংশ।

এসপি আরও জানান, জেলার এক থানা থেকে আরেক থানায় তাদেরকে বদলি করা হয়। জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়তেই ঢেলে সাজানো হচ্ছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-টু) শফিউল আলম জানান, এ পর্যন্ত বিভিন্ন থানায় কর্মরত ২২ জন উপ-পরিদর্শক (এসআই) ও ২১ জন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) বদলি করা হয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশে যোগ দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম