কোলবালিশের ভেতর থেকে গাঁজা উদ্ধার, আটক ২

রাজবাড়ী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ১০:১৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১০:৩১

কোলবালিশের ভেতর থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

রাজবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে কোলবালিশের ভেতর থেকে দুই কেজি গাঁজাসহ মো. লোকমান শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মো. বাবর আলী (২৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আধা ঘণ্টা অভিযান চালিয়ে কালুখালীর দূর্গাপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম এ কথা জানান।

আটক লোকমান শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের বক্কর শেখের ছেলে এবং বাবর আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালাগাংপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম জানান, ‘পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১০০ বোতল ফেনসিডিল ও কোলবালিশের ভেতর থেকে ৪০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজা উদ্ধার করেছে।’

তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস মামলা করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম