ধর্ষণের অভিযোগ তুলে ইউপি সদস্যের চাঁদা আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ২২:৫০আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:৫০

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের ষোলঘর ইউনিয়নে উমপাড়া এলাকায় তিন শ্রমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ১৮ হাজার টাকা চাঁদা আদায়ের খবর পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। সোমবার (৬ জানুয়ারি) চাঁদা নেওয়ার এ ঘটনা ঘটে। ষোলঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফিরোজা বেগম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি গভীর রাতে ওই এলাকায় আক্তারের রাইস মিলের তিন শ্রমিক- মিনার, মুকুল ও মমিনুলকে এক নারীসহ আটক করে স্থানীয়রা।এ সময় ষোলঘর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফিরোজা বেগম ওই নারীকে জিম্মায় নেন। পরে তাৎক্ষণিকভাবে সালিশ বসিয়ে তিন শ্রমিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ষোলঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফিরোজা বেগম বলেন, ‘বিষয়টি নিয়ে এলাকার শতাধিক লোকজন ভিড় করে। বাধ্য হয়ে নিজের এলাকার সমস্যা সমাধানে আমরা সালিশ করি। সালিশে ৮নং ওয়ার্ড সদস্য লিপটনও উপস্থিত ছিলেন। তিন শ্রমিকের কাছ থেকে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ১৮ হাজার টাকা জরিমানা রাখি।’ চাঁদার টাকা ভালো কাজে ব্যয় করা হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এ বিষয়ে পুলিশকে জানানো উচিত ছিল। কিন্তু আমরা জানাইনি। সেটা আমাদের ভুল হয়েছে। আমরা ক্ষমা চাচ্ছি।’
ফিরোজা বেগম আরও বলেন,‘অনেক পত্রিকায় প্রকাশ হয়েছে যে, তিন জন মিলে গৃহবধূকে ধর্ষণ করেছিল। কিন্তু, এটা সত্য নয়।ওই নারী গৃহবধূ না।’

এদিকে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, সালিশের বিষয়টি আমি জানতাম না। পরে জেনে সদস্যদের বকাঝকা করেছি। এছাড়া আমার আর কী করার আছে? আর বিষয়টি পুলিশকে জানিয়েছি। তবে, ওই মহিলা আমাদের ইউনিয়নের নয়। আর তিন শ্রমিকের বাড়ি উত্তরবঙ্গে। এ ঘটনার পর তারাও এলাকা ছেড়ে চলে গেছে।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি। তিন শ্রমিক মিলে ওই মহিলাকে নিয়ে এসেছিল। তবে, তাদের কাউকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সালিশ করে টাকা নেওয়ার সত্যতা পাওয়া গেছে। ইউপি সদস্য ফিরোজা বেগম টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা আক্তার বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম