তুরাগ তীরে ‘আমিন-আমিন’

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১১:১২আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১১:৪৩

তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত দেশ-জাতির সমৃদ্ধির পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। ৩ দিনব্যাপী আয়োজিত ইজতেমার শেষ দিন রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৭ মিনিটে এই মোনাজাত পরিচালনা শুরু করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ। এই সময় মুসল্লিরা ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত করে তোলেন।

এরআগে গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

রবিবার ফজর নামাজের পর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।  

এদিকে, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে হেঁটে রওনা হয়েছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে নিরাপত্তা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা অব্যাহত থাকবে।’ এছাড়া, সাদা পোশাকে মুসল্লিদের বেশেও নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।

/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি