দেশ-জাতির কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৩:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৪:২২

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত দুনিয়ার শান্তি, পরকালের মাগফেরাত এবং দেশ-জাতি ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ এই আখেরি মোনাজাত পরিচালনা করেন। এদিন বেলা ১১টা ৭ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই আখেরি মোনাজাতে লাখো মুসল্লি ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত করে তোলেন।

মানব জাতির গুনাহ মাফ চেয়ে মোনাজাত করেন মাওলানা যোবায়ের। এসময় তিনি বলেন, ‘কোটি কোটি টাকা যেন আমাদের ইমান কেড়ে নিতে না পারে।’ একইসঙ্গে ঝগড়া-বিবাদ ও হানাহানি থেকে দেশ, জাতিসহ পুরো মানবজাতিকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

‘এরআগে গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার ইজতেমার তৃতীয় দিন ফজর নামাজের পর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা। 

ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে হেঁটে রওনা হন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে নিরাপত্তা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা অব্যাহত থাকবে।’ এছাড়া, সাদা পোশাকে মুসল্লিদের বেশেও নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

উল্লেখ্য, প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।

২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

আখেরি মোনাজাত শেষে ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে দিয়েছে তাবলিগ জামাতের মাওলানা যোবায়েরপন্থী অংশ। এই প্রসঙ্গে যোবায়েরপন্থী মুরুব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন জানান, ২০২১ সালের ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম দফা এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি দ্বিতীয় দফার ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৭ নভেম্বর। 

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন: 
তুরাগ তীরে ‘আমিন-আমিন’

/আইএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী