২০২১ সালে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি

গাজীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৪:১০আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৪:৩১

বিশ্ব ইজতেমা ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ জানিয়েছে তাবলিগ জামাতের মাওলানা যোবায়েরপন্থী অংশ। ওই বছর ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানান যোবায়েরপন্থী মুরুব্বি প্রকৌশলী মেজবাহ উদ্দিন। রবিবার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের পর তিনি মাইকে এ ঘোষণা দেন। এর আগে এ বছরের ২৭ নভেম্বর ৫ দিনের জোড় ইজতেমা হবে বলেও তিনি জানান।

যোবায়েরপন্থী মাওলানারা জানান, শনিবার (১১ জানুয়ারি) রাতে তারা বৈঠক করেন। আলোচনার মাধ্যমে তারা আগামী বছরের ইজতেমার তারিখ নির্ধারণ করেন।
সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুয়ায়ী, প্রথম পর্বের ইজতেমা শেষ হওয়ার চার দিন পর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়। সেই অনুয়ায়ী, ২০২১ সালের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।
প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ২০২০ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আজ রবিবার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রথম পর্বের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব, শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক