মুন্সীগঞ্জে ১৪ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৭:০৩আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৭:১৭

মুন্সীগঞ্জে ১৪ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭টি ফ্যাক্টরি থেকে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। রবিবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত পঞ্চসার ইউনিয়নের কয়েকটি স্থানে জাল কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ১৪ কোটি টাকার ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধলেশ্বরীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া আলম ফিশিং নেটের ম্যানেজার আক্তার হোসেনকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক সুনীল মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসলাম হোসেন শেখসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম